হবিগঞ্জ ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

ডিসিপি হাইস্কুল মসজিদ নির্মাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় (ডিসিপি হাইস্কুল) প্রাঙ্গণে নতুন মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। বর্তমানে সাবেক শিক্ষার্থীদের অর্থায়নে নির্মাণকাজ এগিয়ে চললেও কাজ সম্পন্ন করতে আরও বিপুল অর্থের প্রয়োজন বলে জানিয়েছে মসজিদ নির্মাণ কমিটি।

জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।

মসজিদ নির্মাণ কমিটির সদস্য শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, “আমরা সাবেক কৃতি শিক্ষার্থীদের সহযোগিতায় মসজিদের নির্মাণকাজ শুরু করেছি। তবে কাজ সম্পন্ন করতে এখনও উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন। এজন্য আমরা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও জানান, মসজিদটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের এলাকাবাসীও ধর্মীয় কার্যক্রম পালনে উপকৃত হবেন।

এদিকে, মসজিদের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। দানশীল ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মসজিদ নির্মাণ কমিটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

ডিসিপি হাইস্কুল মসজিদ নির্মাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

আপডেট সময় ১০:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬