হবিগঞ্জ ১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কৃষকদের নিয়ে কর্মশালা Logo ৩০ শিশুকে বাঁচাতে সাপের সঙ্গে লড়াই করে প্রাণ দিল কুকুর Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প Logo চুনারুঘাটে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর Logo শাহজিবাজার গ্রিডে উন্নয়ন কাজ: শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের বিভিন্ন এলাকায় Logo দুই কি: মি: বাইপাস সড়কের অভাবে চুনারুঘাট পৌরশহরে তীব্র যানজট, চরম দুর্ভোগে জনজীবন Logo উপদেষ্টা রাজীব আহমেদ রিংগনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের পাশে হবিগঞ্জ বাইকিং কমিউনিটি Logo দেশের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি-তারেক রহমান Logo চুনারুঘাটে ছাত্রলীগ নেতা নাঈমের ছুরিকাঘাতে যুবক আহত, টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo চুনারুঘাটের সাবেক ইউপি সদস্য দুলাল ভুইয়ার ইন্তেকাল, বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা

চুনারুঘাটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কৃষকদের নিয়ে কর্মশালা

​হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক উৎপাদন কলাকৌশল এবং বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক দিনব্যাপী এক বিশাল কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬ এপ্রিল) উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নের আমতলী আদর্শ বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ। ​

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এই কর্মশালায় চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের বাছাইকৃত ৫০ জন প্রগতিশীল কৃষক অংশগ্রহণ করেন।

আমতলী আদর্শ বাজারের এই আয়োজনে কৃষকদের ধান চাষের আধুনিক পদ্ধতি এবং ক্ষতিকর পোকামাকড় দমনে বিষমুক্ত সমাধানের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো: রফিকুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন ​নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাসায়নিক কীটনাশকের উপর নির্ভরতা কমিয়ে জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে। বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায় এবং উৎপাদিত ফসলের গুণগত মান বজায় থাকে,যা মানবস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস করে।

​কর্মশালায় ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের বিশেষজ্ঞরা আমন মৌসুমের জন্য বেশ কিছু বৈপ্লবিক ধানবীজ সম্পর্কে ​ব্র্যাক ধান ১,আমন মৌসুমের আলোড়ন সৃষ্টিকারী উফশী জাত। ব্র্যাক হাইব্রীড ধান রাজা ও হাইব্রীড ধান -১০ আমন মৌসুমে বাম্পার ফলন নিশ্চিতকারী হাইব্রিড জাত।

​ব্র্যাক মুক্তি ১,ব্র্যাক শক্তি ২ ও ৩ প্রতিকূলতা সহনশীল ও উচ্চফলনশীল জাতের বৈশিষ্ট্যসমূহ কৃষকদের সামনে তুলে ধরা হয়। বায়োম্যাক্স এম ​ফসলের শত্রু পোকা ও মাকড় দমনে রাসায়নিক বিষের বিকল্প হিসেবে বায়োম্যাক্স এম নামক জৈব-বালাইনাশকের কার্যকারিতা ব্যাখ্যা করা হয়।

বিশেষজ্ঞরা জানান,পরিবেশবান্ধব ও টেকসই কৃষির জন্য এই বায়োপেস্টিসাইডই বর্তমান সময়ের একমাত্র নির্ভরযোগ্য সমাধান। ​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ (হবিগঞ্জ রিজিওন) এর আরএসএম মো: আনিসুর রহমান এবং মাধবপুর টেরিটোরির টিএসও মো: আল-আমিন।

তারা কৃষকদের আশ্বস্ত করে বলেন,কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যায় ব্র্যাকের প্রতিনিধিরা সরাসরি মাঠে গিয়ে সমাধান প্রদান করবেন। ​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুনারুঘাট বাল্লারোডস্থ আল-মদিনা সুপার মার্কেটের স্বনামধন্য ডিলার মেসার্স সুজন ট্রেডার্স এন্ড বীজ ঘর-এর স্বত্বাধিকারী মো: দুলাল মিয়া।

তিনি স্থানীয় কৃষকদের আধুনিক বীজের সহজলভ্যতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। ​দিনব্যাপী এই কর্মশালা শেষে কৃষকদের মাঝে ধানের বীজ,টি-শার্ট দুপুরের খাবার ও নির্দেশিকা বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা এই ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বিষমুক্ত উপায়ে অধিক ফলন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কৃষকদের নিয়ে কর্মশালা

চুনারুঘাটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কৃষকদের নিয়ে কর্মশালা

আপডেট সময় ১০:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬