হবিগঞ্জ ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

শাহজিবাজার গ্রিডে উন্নয়ন কাজ: শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের বিভিন্ন এলাকায়

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ১২:৪০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে শাহজিবাজার ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ট্রান্সফরমার প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। এর ফলে আগামী শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিক্রয় ও বিতরণ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), হবিগঞ্জ দপ্তর সূত্রে জানা গেছে, পাওয়ার গ্রিডের ‘গ্রিড ভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দক্ষতা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপকেন্দ্রটির টি-৬, ২৫/৪১ এমভিএ ট্রান্সফরমার অপসারণ করে নতুন ৮০/১২০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার স্থাপন করা হচ্ছে।

এ কাজের অংশ হিসেবে ৩৩ কেভি বাসবার কন্ডাক্টর পরিবর্তনের জন্য ৩৩ কেভি টি-৪ বাস শাটডাউন গ্রহণ করা হবে। ফলে ৩৩/১১ কেভি হবিগঞ্জ উপকেন্দ্রের অধীনস্থ একাধিক ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো— ১১ কেভি রাজনগর, শ্যামলী, স্টাফ কোয়ার্টার, রামপুর, উমেদনগর, বাইপাস এবং বাসস্ট্যান্ড ফিডার।

এছাড়াও ৩৩ কেভি বাইপাস ফিডার ও ৩৩ কেভি শায়েস্তাগঞ্জ ফিডারেও সাময়িকভাবে সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবিচ্ছিন্ন ও উন্নত মানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উন্নয়ন কাজ পরিচালনা করা হচ্ছে। এ কারণে সৃষ্ট সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

শাহজিবাজার গ্রিডে উন্নয়ন কাজ: শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের বিভিন্ন এলাকায়

আপডেট সময় ১২:৪০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬