হবিগঞ্জ ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

উপদেষ্টা রাজীব আহমেদ রিংগনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের পাশে হবিগঞ্জ বাইকিং কমিউনিটি

  • রেজাউল করিম খান:
  • আপডেট সময় ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জে চলমান এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে বাইকিং কমিউনিটি। সংগঠনের উপদেষ্টা শাহ রাজীব আহমেদ রিংগনের উদ্যোগে পরীক্ষার দিনগুলোতে তারা বিনামূল্যে বাইক সেবা প্রদান করছে, যাতে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে।

জানা যায়, পরীক্ষার সময় যানজট ও পরিবহন সংকটে অনেক শিক্ষার্থীকে ভোগান্তিতে পড়তে হয়। এই বিষয়টি বিবেচনায় নিয়ে কমিউনিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পরীক্ষাকেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে একদিকে যেমন পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন, অন্যদিকে যানজট নিরসনেও ভূমিকা রাখছেন।

এই কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে রয়েছেন মাহমুদ সিদ্দিকী তায়েন, আকাশ আহমেদ, নাদিম মাহমুদ, ফাহিম আহমেদ, মাজহারুল ইসলাম ফারহান, সাগর, জয়সহ আরও অনেকে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শহরে পরীক্ষাকেন্দ্রগুলোর আশপাশে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা তৈরি হয়েছে।

অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছাতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরাও। স্থানীয় সচেতন মহল কমিউনিটির এ উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন।

সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

উপদেষ্টা রাজীব আহমেদ রিংগনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের পাশে হবিগঞ্জ বাইকিং কমিউনিটি

আপডেট সময় ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬