হবিগঞ্জ ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই সংসদ সদস্য মনোনীত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে স্পিকারের অনুমোদনক্রমে এ মনোনয়ন জারি করা হয়।

মনোনীত সদস্যরা হলেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলো সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ, যা প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে। সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ ও প্রজ্ঞাসম্পন্ন সংসদ সদস্যদের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবনিযুক্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, সিন্ডিকেটের এই নতুন সংযোজন বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই সংসদ সদস্য মনোনীত

আপডেট সময় ০৯:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬