হবিগঞ্জ ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন Logo মাধবপুরে হামলার শিকার পরিবারই মামলার আসামি, বিচার দাবি

মাধবপুরে সুরমা চা বাগানে অপহৃত পর্যটক নারী ২ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক ১

  • সাজিদুল ইসলাম:
  • আপডেট সময় ১০:০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে অপহরণের শিকার এক পর্যটক নারীকে মাত্র ২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (আজ) বিকেলে ওই নারী সুরমা চা বাগান এলাকায় ঘুরতে গেলে হঠাৎ করে অপহরণের শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটার পরপরই বিষয়টি মাধবপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে পুলিশ।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানার নেতৃত্বে পুলিশের একটি টিম আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। প্রযুক্তির সহায়তা ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়। অবশেষে ঘটনার প্রায় ২ ঘণ্টার মধ্যেই অপহৃত ওই নারীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। একই সময় অপহরণের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।

উদ্ধারকৃত নারী বর্তমানে নিরাপদে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মাধবপুর থানা পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই তৎপরতার ভূয়সী প্রশংসা করেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল রানার জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পর্যটন এলাকা হিসেবে পরিচিত সুরমা চা বাগানে এ ধরনের ঘটনা স্থানীয়দের মাঝে কিছুটা উদ্বেগ সৃষ্টি করলেও দ্রুত উদ্ধার অভিযানের ফলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মাধবপুরে সুরমা চা বাগানে অপহৃত পর্যটক নারী ২ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক ১

আপডেট সময় ১০:০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬