হবিগঞ্জ ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় Logo সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন Logo চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ২দিন ধরে বৃদ্ধ নিখোঁজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ Logo চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন Logo চুনারুঘাটের কাজিরখিল বাজারে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন Logo চুনারুঘাটে যাত্রা শুরু করল সিগনেচার ক্যাফে এন্ড বিস্ট্রোর নতুন স্ন্যাকস কর্নার
আপনার সন্তানের দ্বীনি শিক্ষার দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত

চুনারুঘাটের কালিশিরিতে লুৎফিয়া মাদানিয়া মডেল হাফিজিয়া মাদ্রাসার পাঠদান শুরু ২৯ মার্চ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে প্রতিষ্ঠিত “লুৎফিয়া মাদানিয়া মডেল হাফিজিয়া মাদ্রাসা” সম্পূর্ণ প্রস্তুত হয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী ২৯ মার্চ (রবিবার) থেকে আনুষ্ঠানিকভাবে আধুনিক সুবিধাসম্পন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি নিরিবিলি ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। বাজার থেকে দূরে অবস্থিত হওয়ায় শিক্ষার্থীরা অপ্রয়োজনীয় ঘোরাফেরা থেকে বিরত থেকে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী হতে পারবে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান শিবলী ভূইয়া জানান, এটি একটি পূর্ণাঙ্গ বোর্ডিং ব্যবস্থা সম্বলিত মাদ্রাসা। এখানে শিক্ষার্থীদের থাকা, খাওয়া ও পড়াশোনার জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে, যা তাদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করবে। এছাড়া ফ্লোরে গাদাগাদি করে নয়, বরং প্রত্যেক শিক্ষার্থীর জন্য খাটে ঘুমানোর ব্যবস্থা রয়েছে।

তিনি আরও জানান, হুফ্ফাজের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ হাফেজদের মাধ্যমে পাঠদান পরিচালিত হবে এবং শিক্ষার্থীদের বেফাক বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকদের পাশাপাশি একজন খাদেম নিয়োজিত থাকবেন, যিনি দৈনন্দিন দেখভাল ও কাপড়চোপড় পরিষ্কারের দায়িত্ব পালন করবেন। আধুনিক সুযোগ-সুবিধার অংশ হিসেবে মাদ্রাসায় ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে অভিভাবকরাও তাদের সন্তানের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ আগ্রহী অভিভাবকদের দ্রুত যোগাযোগ করে সন্তানদের ভর্তি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

যোগাযোগ: 01714727214, 01614727214

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময়

আপনার সন্তানের দ্বীনি শিক্ষার দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত

চুনারুঘাটের কালিশিরিতে লুৎফিয়া মাদানিয়া মডেল হাফিজিয়া মাদ্রাসার পাঠদান শুরু ২৯ মার্চ

আপডেট সময় ০১:৪৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬