হবিগঞ্জ ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

শেরপুরের মোবাইল কিনে না দেওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অ্যান্ড্রোয়েড মোবাইল কিনে না দেওয়ায় অপূর্ব (১৮) নামে একাদশ শ্রেণির এক ছাত্র বিষপান করে আত্মহত্যা করেছে। জানা যায়, শেরপুর উপজেলার শাহাবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামের শচীনের ছেলে সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র অপূর্ব তার বাবার কাছে ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রোয়েড ফোনের বায়না ধরে।  কিন্তু সংসারে অভাব থাকায় ফোন কিনে দিতে ব্যর্থ হয় তার বাবা। এতে অভিমান করে গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বিষপান করে ছেলে । চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ১০ ফেব্রুয়ারি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানেও অবস্থার অবনতি হলে ১১ ফেব্রুয়ারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে অপূর্বর শারীরিক অবস্থা আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন।

ঢাকা যাওয়ার পথে শারীরিক অবস্থার আরও অবনতি হলে পথিমধ্যে সিরাজগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন ১৩ ফেব্রুয়ারি দুপুরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

শেরপুরের মোবাইল কিনে না দেওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

আপডেট সময় ০৫:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২