হবিগঞ্জ ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাহজিবাজার গ্রিডে উন্নয়ন কাজ: শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের বিভিন্ন এলাকায় Logo দুই কি: মি: বাইপাস সড়কের অভাবে চুনারুঘাট পৌরশহরে তীব্র যানজট, চরম দুর্ভোগে জনজীবন Logo উপদেষ্টা রাজীব আহমেদ রিংগনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের পাশে হবিগঞ্জ বাইকিং কমিউনিটি Logo দেশের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি-তারেক রহমান Logo চুনারুঘাটে ছাত্রলীগ নেতা নাঈমের ছুরিকাঘাতে যুবক আহত, টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo চুনারুঘাটের সাবেক ইউপি সদস্য দুলাল ভুইয়ার ইন্তেকাল, বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা Logo চুনারুঘাটের রাজারবাজার বালু মহালের রাজস্ব জমা ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত Logo চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন Logo চুনারুঘাটে বেড়েছে লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি: এমপির হস্তক্ষেপ চান এনসিপি নেতা তারেক Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই সংসদ সদস্য মনোনীত

মাধবপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১

  • এরশাদ আলীঃ
  • আপডেট সময় ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। 

এসময় হামিদ মিয়া (২৯) ও রনি মিয়া (২২) নামে দুই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় রিপন মিয়া (২৭) নামে এক ব্যাক্তি আহত হয়েছেন।

আজ সোমবার (১ -জানুয়ারি) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া মোড়ের গ্লোবাল সিএনজি পাম্পের কাছে এ দূর্ঘটনা ঘটে।নিহত হামিদ মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মফিজ মিয়ার পুত্র ও রনি মিয়া একই গ্রামের আব্দুল হাই এর পুত্র।

আহত রিপন মিয়া (২৭) মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের আক্কাস মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিকশা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে দুই যাত্রী নিয়ে জগদীশপুরের দিকে যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক হামিদ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রনি মিয়া ও রিপন মিয়া কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রনি মিয়ার মৃত্যু হয়। রনি মিয়া ও রিপন মিয়া যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করতেন। কাজ শেষে সকালে তারা বাড়ি ফিরছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শাহজিবাজার গ্রিডে উন্নয়ন কাজ: শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের বিভিন্ন এলাকায়

মাধবপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১

আপডেট সময় ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪