হবিগঞ্জ ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ Logo হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ Logo মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত Logo আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাটের সীমান্তে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ

চুনারুঘাট থানা পুলিশের অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায়।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়। এ ঘটনায় মাদককারবারি ভুদেশ্বর মালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটবিল এলাকার পরলোকগত বানেশ্বর মালের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য আমু চা বাগানের ১২ নম্বর সেক্টরের দিকে অবস্থা করছে মাদককারবারি ভুদেশ্বরসহ তার লোকজন।

এমন তথ্যের ভিত্তিতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক এসআই খোরশেদ ও সহকারী উপ-পরিদর্শক সুমন মিয়াসহ একদল পুলিশ আমু চা বাগানের ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালান।

এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে ভুদেশ্বর মাল গাঁজার বস্তা পালিয়ে সু-কৌশলে পালিয়ে যায়। পরে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য এক লাখ ৭০ হাজার টাকা। ওসি বলেন, পলাতক আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ  (ওসি) হিল্লোল রায় বলেন-মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উপজেলাকে মাদক নির্মূলে পুলিশ সব সময় কাজ করে যাবে। মাদক দেশ ও জাতি ধ্বংস করে। তাই আসুন পুলিশকে মাদককারবারির তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা সুন্দর একটি সমাজ উপহার দেব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

চুনারুঘাটের সীমান্তে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় ০৩:০০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩