হবিগঞ্জ ১০:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন Logo মাধবপুরে হামলার শিকার পরিবারই মামলার আসামি, বিচার দাবি

ফের কয়লা সংকটে বন্ধ হল রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

ফের কয়লা সংকটে বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।আজ শনিবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়লা সংকটের কারণে শনিবার রাত সাড়ে ৩টা থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী ৮ আগস্ট কয়লা এসে পৌঁছাবে। তখন পুনরায় উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু হয়।

গত বছরের ১৭ ডিসেম্বর চালু হওয়ার পর সাত মাসে পাঁচবার বন্ধ হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। বারবার প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হওয়ায় এ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

ফের কয়লা সংকটে বন্ধ হল রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

আপডেট সময় ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩