হবিগঞ্জ ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

সাংবাদিক সালেহ উদ্দিনের পিতা চুনারুঘাটের চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ১৬তম মৃত্যু বার্ষিকী আজ

  • আলোকিত ডেস্ক:
  • আপডেট সময় ১০:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে

চুনারুঘাট পৌরসভা সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু ও বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিনের পিতা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ১৬তম মৃত্যু বার্ষিকী আজ। তিনি ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর নিজ বাড়িতে এই দিনে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার মুসলিম উদ্দিনের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে এবং পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
প্রসঙ্গ, দেহান্তরিত হলেও তিনি আছেন চুনারুঘাটের মানুষের হৃদয়, মন ও শ্রদ্ধায়। মরহুম মুসলিম উদ্দিন পাকিস্তান আমল থেকে দীর্ঘকাল চুনারুঘাটের চেয়ারম্যান ছিলেন। তিনি শুধু চুনারুঘাটের কল্যাণেই নিবেদিত ছিলেন না। হবিগঞ্জের দুঃখ খোয়াই নদীর গতিপথ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে হবিগঞ্জ এবং চুনারুঘাট শহর দু’টিকে ভাঙন এবং বন্যার হাত থেকে রক্ষায় অসামান্য অবদান রেখেছিলেন। স্বেচ্ছাশ্রমের এ কাজের জন্য তিনি রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন। দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবেও তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পান। এছাড়াও চুনারুঘাটে হাসপাতাল প্রতিষ্ঠিত হলে তিনি তাতে অগ্রণী ভূমিকা পালন করেন এবং তিনি তাতে জমি দান করেন। মুসলিম উদ্দিন চুনারুঘাটে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তরুণ যুবনেতা হিসেবে তিনি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। পাকিস্তান আমলে চুনারুঘাট থানা মুসলিম লীগের এবং পরবর্তীকালে বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে তিনি চুনারুঘাটের শ্মশান কমিটিরও সভাপতি ছিলেন। তিনি চুনারুঘাট থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার

সাংবাদিক সালেহ উদ্দিনের পিতা চুনারুঘাটের চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ১৬তম মৃত্যু বার্ষিকী আজ

আপডেট সময় ১০:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২