হবিগঞ্জ ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

বাহুবলে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরীর কারখানা উচ্ছেদ

বাহুবল উপজেলার পুটিজুরীতে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরীর কারখানা উচ্ছেদ করা হয়েছে। জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের রূপাইছড়া রাবার বাগানের পাশে নির্জন পাহাড়ি এলাকায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরীর কারখানা তৈরী করে একটি চক্র। উক্ত কারখানাতে পুরানো ব্যাটারি পুড়িয়ে তৈরী করা হত সিসা। এতে এর দুর্গন্ধে এলাকার পরিবেশ বিনষ্ট হতে চলছিল। বিষয়টি নজরে আসে সংবাদ কর্মীদের। বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশিত হলে, জেলা প্রশাসকের নির্দেশে ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন বিষয়টির দিকে কঠোর ভূমিকা পালন করে। তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান বাহুবল উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রুহুল আমিন। তিনি ওই সময় কারখানার মালিকপক্ষ কাউকে না পেয়ে উপস্থিত শ্রমিকদের স্বেচ্ছায় কারখানাটি গত শনিবারের মধ্যে উচ্ছেদের নির্দেশ প্রদান করে আসেন। অন্যথায় তিনি নিজে উচ্ছেদ করে আইনী ব্যাবস্থা গ্রহণ করবেন বলে জানিয়ে দেয়া হয়। গতকাল রবিবার বেলা ২ টার দিকে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রুহুল আমিন একদল সংবাদকর্মীদের সাথে নিয়ে ওই কারখানাতে গিয়ে দেখতে পান, তার কথামত গত শনিবারই কারখানার লোকজন স্বেচ্ছায় কারখানাটি উচ্ছেদ করে ফেলেছে। সেখানে তখনও ব্যাটারী পুড়ানোর অনেক আলামত লক্ষ্য করা যায়, এবং কিছু কিছু স্থানে ধূয়া বের হতে দেখা যায় । তবে কারখানার ঘরের কোনো অস্থিত্ব পাওয়া যায়নাই। এ সময় তিনি জানান, বিষয়টি নিয়ে মামলা চলমান রয়েছে। এ কারখানা তৈরীর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

পরিবেশ দুষনকারী এ কারখানাটি উচ্ছেদ হওয়ায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাহুবলে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরীর কারখানা উচ্ছেদ

আপডেট সময় ১২:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২