হবিগঞ্জ ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চন্ডি চা বাগানের বাংলোতে রাত্রিযাপন করবেন মির্জা ফখরুল Logo গরীবের ডাক্তার ধীরেন্দ্রকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করলেন শহিদুল ইসলাম শামীম Logo চুনারুঘাটের নরপতি গ্রামের গরিবের ডাক্তার ধীরেন্দ্র আর নেই Logo পাথর ফেলে রাস্তা দখল, ভোগান্তিতে চুনারুঘাট–শায়েস্তাগঞ্জের যাত্রীরা, নজর নেই সংশ্লিষ্টদের Logo চুনারুঘাটে খোয়াই নদীর জরাজীর্ণ বেইলি সেতু: জনদুর্ভোগের অন্য নাম, এমপির দৃষ্টি আকর্ষণ করছেন প্রবাসী বাবুল Logo মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় Logo হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণে ডিও লেটার, উন্নয়নে গতি আনছেন হুইপ জিকে গউছ Logo ​নর্থ লন্ডনে ‘বাংলার সুর ইউকে’-এর উদ্যোগে ঈদ উদযাপন ও সংবর্ধনা Logo চুনারুঘাট শিক্ষা ট্রাস্টের জন্য তহবিল গঠন: প্রতিষ্ঠাতা দাতা হওয়ার আহ্বান Logo চুনারুঘাট শহরে পাবলিক টয়লেট সংকট: প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করলেন প্রবাসী সমাজসেবক বাবুল

মাধবপুরে বখাটেদের হামলায় অহত তরুণীর চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও মঈনুল ইসলাম

মাধবপুরে বখাটেদের হামলায় আহত যুবতী (১৯) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা প্রশাসন। দৈনিক আলোকিত হবিগঞ্জ ও প্রভাকর সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পুর্ব মহল্লায় যুবতী দেখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বপ্নার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মো: গোলাম কিবরিয়া হাসান ও মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মো: মহিউদ্দিন আহমেদ। পরিদর্শক তদন্ত মো: গোলাম কিবরিয়া হাসান দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। উল্লেখ্য বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পুর্ব মহল্লার দিনমজুর বিল্লাল মিয়ার যুবতী কন্যা স্বপ্না কে এলাকার বখাটে যুবক সুমন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৭ ই এপ্রিল রাতে সেহরি খাওয়ার জন্য জেগে টিওবয়েলে মুখ ধোয়ার জন্য গেলে বখাটেরা স্তন ও হাত কেটে তাকে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় স্বপ্নাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অর্থনৈতিক সমস্যার কারণে দিনমজুর বিল্লাল মিয়া মেয়ের চিকিৎসা শেষ না করেই বাড়িতে নিয়ে আসে। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর আজ উপজেলা প্রশাসন তার চিকিৎসার দায়িত্ব নেন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চন্ডি চা বাগানের বাংলোতে রাত্রিযাপন করবেন মির্জা ফখরুল

মাধবপুরে বখাটেদের হামলায় অহত তরুণীর চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও মঈনুল ইসলাম

আপডেট সময় ০৯:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২