হবিগঞ্জ ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে সরকারি কর্মচারী ও শিশুকে বাড়িতে আটকে মারধরের অভিযোগ Logo চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত Logo চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Logo মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ

সায়হাম গ্রুপের উদ্যোগে হবিগঞ্জসহ তিন জেলায় ২০ হাজার পরিবার পাবে ইফতার সামগ্রী

প্রতি বছরের ন্যায় এ বছরও মাধবপুরে অবস্তিত বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের পক্ষ হতে মাধবপুর, চুনারুঘাট, নাছিরনগর আংশিক, শাল্লা আংশিক উপজেলায় ইফতার সামগ্রী বিতরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই ৪টি উপজেলায় ইউনিয়নে প্রতিটি ওয়ার্ড থেকে স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তালিকা অনুযায়ী গরিব অসহায় মানুষ থেকে বাছাই করে ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,আটা,তেল,চিনি,চুলা বুট,ডাল, লবণ ও সেমাই।

বিষয়টি নিশ্চিত করেছেন সায়হাম গ্রুপের অন্যতম কর্নধার ও মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
ইতিমধ্যেই খাদ্য সামগ্রী প্যাকেটিং করার কাজ শেষ করা হয়েছে। আগামী শনি্বার থেকে পর্যায়ক্রমে এসব সামগ্রী বিতরন করা হবে।
উল্লেখ্য, সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সাল এলাকায় শিল্পস্থাপনের পাশাপাশি আর্থ সামাজিক অবস্থার উন্নয়নেও ব্যাপক ভুমিকা রাখছেন। শিক্ষা বিস্তারে কলেজ, হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, এতিমখানা, মসজিদ ও দৃষ্টিনন্দন ঈদগাঁও স্থাপনাসহ শিক্ষার মানোন্নয়নে আর্থিক অনুদান প্রদান করে আসছে সায়হাম গ্রুপ। এলাকার কৃতি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান এর মধ্যে উল্লেখযোগ্য। প্রতি বছর সায়হাম গ্রুপ বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির করে অসংখ্য মানুষের সেবা করে আসছে।সায়হাম গ্রুপ চক্ষু শিবিরে হবিগঞ্জ জেলা ছাড়াও পার্শ্ববর্তী ব্রাহ্মনবাড়িয়া জেলার লোকজনও সেবা নিতে আসে।
প্রতি বছর মাধবপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে সায়হাম গ্রুপ। এছাড়াও প্রতি রমজান মাসে মাধবপুর উপজেলার অধিকাংশ মসজিদে মাসব্যাপী ইফতারির আয়োজন ছাড়াও দরিদ্র কয়েক সহস্রাধিক মানুষের মধ্যে সারা মাসের ইফতার সামগ্রী বিতরণ করা সহ নানা ধরনের অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে এর কার্যক্রম আরো বিস্তৃত করার কথা জানান সায়হাম গ্রুপ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে সরকারি কর্মচারী ও শিশুকে বাড়িতে আটকে মারধরের অভিযোগ

সায়হাম গ্রুপের উদ্যোগে হবিগঞ্জসহ তিন জেলায় ২০ হাজার পরিবার পাবে ইফতার সামগ্রী

আপডেট সময় ১০:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২