হবিগঞ্জ ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

চুনারুঘাটে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কর্মসংস্থান সহায়তা দিল কারিতাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কারিতাস বাংলাদেশ-এর ‘সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা, কোচিং সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে অটোমোবাইল টুলবক্স ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার লস্করপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ সিলেট আঞ্চলিক পরিচালক বনিফাস খংলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, লস্করপুর চা বাগানের প্রধান ব্যবস্থাপক মো. সাজ্জাদুল হক, সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ ও আল হাসান এবং পাইকপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সায়েম।

অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা শিক্ষা সহায়তা দেওয়া হয়। এছাড়া ৩০ জন শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা হিসেবে মোট ১ লাখ ৫০ হাজার টাকার শিক্ষা উপকরণ এবং একই সংখ্যক শিক্ষার্থীকে জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকার কোচিং সহায়তা প্রদান করা হয়।

এছাড়া অটোমোবাইল ট্রেডে ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করা চারজন ছেলেকে প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের সহায়তা হিসেবে প্রত্যেককে একটি করে টুলবক্স দেওয়া হয়। প্রতিজনের সহায়তার মূল্য প্রায় ৪৪ হাজার টাকা।

অন্যদিকে, সেলাই ট্রেডে ছয় মাসের প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচজন মেয়েকে একটি করে সেলাই মেশিন সেট, মাস্টার টেবিল ও ছিট-থান কাপড়সহ প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সহায়তা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের সহায়তার অন্যতম লক্ষ্য।

উপকরণ বিতরণ শেষে লস্করপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাটে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কর্মসংস্থান সহায়তা দিল কারিতাস

আপডেট সময় ০২:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬