হবিগঞ্জ ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • রাজীব আহমেদ :
  • আপডেট সময় ১০:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চুনারুঘাট থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাকোর্ট গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রাসেল মিয়াকে আটক করে তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি চুনারুঘাট থানার এফআইআর নং-৩৮(০৮)/২০২৬; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় রুজু করা হয়েছে।

গ্রেপ্তার রাসেল মিয়াকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ১০:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬