হবিগঞ্জ ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি Logo চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ দোকানদার গ্রেপ্তার Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার Logo হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল গ্রেফতার Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রকৃত ঘটনা Logo চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল গ্রেফতার Logo ছাত্রীদের নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, দুই কলেজ থেকে অব্যাহতি Logo হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানের জমি থেকে আহম্মদ আলী সুজন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের পাকা সড়কের পাশের একটি ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে কয়েকজন শ্রমিক ধান কাটতে যাওয়ার সময় জমির পাশে সুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত আহম্মদ আলী সুজন উপজেলার গাজীপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। তিনি মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। বিয়ের পর থেকে সুজন শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, সুজনকে অন্য কোথাও হত্যা করে মরদেহ ধানের জমিতে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

খন্দকার আলাউদ্দিন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
তাং-১৯-৮-২৬
০১৭১১৪৫৯২৪৫

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি

চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬