হবিগঞ্জ ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ দোকানদার গ্রেপ্তার Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার Logo হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল গ্রেফতার Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রকৃত ঘটনা Logo চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল গ্রেফতার Logo ছাত্রীদের নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, দুই কলেজ থেকে অব্যাহতি Logo হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩ Logo চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মোক্তাদির চৌধুরী গ্রেফতার Logo ভুক্তভোগী নারীর শিশুকে উদ্ধার করে নিজের পকেটের টাকা দিলেন এএসআই দেলোয়ার Logo স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ দোকানদার গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ মো. ফারুক মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের জারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় জারুলিয়া সাকিনস্থ ফারুক মিয়ার দোকানে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যগুলো জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক মিয়া জারুলিয়া গ্রামের মৃত মুসলিম উদ্দিন মুন্সীর ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি হলো—চুনারুঘাট থানার মামলা নং-৩৩, তারিখ ১৮ আগস্ট ২০২৬। পরে গ্রেপ্তার আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ দোকানদার গ্রেপ্তার

চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ দোকানদার গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬