হবিগঞ্জ ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শুভেচ্ছা ও অভিনন্দন

শেখ নুরুল ইসলাম, লন্ডন থেকে:
কানাডার ফেডারেল উপনির্বাচনে টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মৌলভীবাজারের কৃতী সন্তান ডলি বেগম এমপি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।

সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড হোয়াইডের ফাউন্ডার্স প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া, সাউথইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন, যুগ্ম কনভেনর সিপার করিম ও সদস্য সচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় তাকে শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, ডলি বেগমের এই বিজয় শুধু মৌলভীবাজার বা সিলেটবাসীর জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশি কমিউনিটির জন্য গৌরবের। প্রবাসে থেকেও যোগ্যতা, সততা ও নেতৃত্বের মাধ্যমে জাতীয় পর্যায়ে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর বলেন, “মৌলভীবাজারের বাজরাকোনা গ্রামের কন্যা ডলি বেগম কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তার এই অর্জন নতুন প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন, ব্যবসা বা পেশাগত ক্ষেত্রের বাইরে নীতি-নির্ধারণী পর্যায়েও বাংলাদেশিরা নিজেদের অবস্থান তৈরি করতে পারে—ডলি বেগম তার বাস্তব উদাহরণ। তার এই যাত্রা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নির্বাচনে বিজয়ী হওয়ার পর ডলি বেগমকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী Mark Carney। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “স্কারবোরো সাউথওয়েস্টের নতুন এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় ডলি বেগমকে অভিনন্দন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব সবার জন্য আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক কানাডা গঠনে সহায়ক হবে।”

উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বাজরাকোনা গ্রামের সন্তান ডলি বেগম শৈশবে মনুমুখ বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। পরে মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৯ সালে পরিবারসহ কানাডায় পাড়ি জমান।

কানাডায় তিনি সমাজসেবা, গবেষণা, সামাজিক ন্যায়বিচার ও অভিবাসী অধিকার নিয়ে কাজের মাধ্যমে কমিউনিটিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। তিনি University of Toronto থেকে স্নাতক এবং University College London থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি New Democratic Party-এর মনোনয়নে ২০১৮ সালে অন্টারিও প্রাদেশিক নির্বাচনে স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রাদেশিক এমপি হিসেবে ইতিহাস গড়েন। ধারাবাহিকভাবে তিনবার নির্বাচিত হয়ে তিনি জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন।

২০২৪ সালে স্বামী ব্যারিস্টার রিজওয়ান রহমানের মৃত্যু তার জীবনে বড় ধাক্কা হয়ে এলেও তিনি দৃঢ়তার সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যান।

পরবর্তীতে Liberal Party of Canada-এ যোগ দিয়ে প্রথমবারের মতো ফেডারেল নির্বাচনে অংশ নেন এবং স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে বিজয়ী হয়ে কানাডার সংসদে প্রতিনিধিত্বের সুযোগ অর্জন করেন।

তার এই বিজয়কে প্রবাসী বাংলাদেশিদের সক্ষমতা, নেতৃত্ব ও নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন কমিউনিটি নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শুভেচ্ছা ও অভিনন্দন

আপডেট সময় ১২:৪০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬