হবিগঞ্জ ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন

সিলেট রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা প্রদান করা হয়েছে। জুলাই ২০২৬ মাসে গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট থানায় কর্মরত এএসআই (নিঃ) শরিফ হোসেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় ও অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নিঃ) শরিফ হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

জানা গেছে, জুলাই ২০২৬ মাসে গ্রেফতারি পরোয়ানা তামিলে দায়িত্বশীলতা, দক্ষতা ও কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত করা হয়।

এ সম্মাননা পাওয়ায় চুনারুঘাট থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ অর্জনকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন

আপডেট সময় ০১:১৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬