হবিগঞ্জ ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন Logo মাধবপুরে হামলার শিকার পরিবারই মামলার আসামি, বিচার দাবি

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুই কারবারি গ্রেফতার

  • মোঃ জসিম মিয়া
  • আপডেট সময় ১১:৫২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনা সদস্যরা। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজের উপর দিয়ে মাদক পরিবহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. রমজান ফকির (২৬), পিতা: দুধ মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ এবং মো. সুজন মিয়া (২০), পিতা: মো. মধু মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।

অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯৮ বোতল ফেনসিডিল (১০০ মিলি), ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে সেনা সদস্যরা।

সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সেনাবাহিনীর এ বিশেষ অভিযানে এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয়রা মাদক নির্মূলে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুই কারবারি গ্রেফতার

আপডেট সময় ১১:৫২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫