হবিগঞ্জ ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ২দিন ধরে বৃদ্ধ নিখোঁজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ Logo চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন Logo চুনারুঘাটের কাজিরখিল বাজারে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন Logo চুনারুঘাটে যাত্রা শুরু করল সিগনেচার ক্যাফে এন্ড বিস্ট্রোর নতুন স্ন্যাকস কর্নার Logo স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে চ্যাম্পিয়ন ডিসিপি হাই স্কুল, ৪১ প্রতিষ্ঠানের অনুপস্থিতিতে ইউএনও’র ক্ষোভ Logo আইসিবিএস চালু উপলক্ষে ৫ দিন বিদ্যুৎ বিল গ্রহণ বন্ধ থাকবে

বাহুবলে মন্দিরে ছদ্মবেশে চুরির অভিযোগে ৬ নারী আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৭৬ বার পড়া হয়েছে

জুবায়ের আহমেদঃ বাহুবলে পূর্ব জয়পুর গ্রামের শ্রী শ্রী শচী অঙ্গন ধামে মন্দিরে ছদ্মবেশে চুরির চেষ্টার অভিযোগে ৬ নারী চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কমিটির কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বুধবার ২৬ ফেব্রুয়ারী বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার পূর্ব জয়পুর গ্রামে।

জানা যায়, দীর্ঘদিন যাবত বাহুবল উপজেলার বিভিন্ন পূজা, উৎসব আসলে ছদ্মবেশে হিন্দু সেজে কিছু মুসলিম নারী চক্র চুরি ছিনতাই করে আসছে। গত বছর বাহুবল উপজেলার পূর্ব জয়পুর শ্রী শ্রী শচী অঙ্গন থেকে অনেক নারীর স্বর্ণের চেইন, দামী মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায় নারী ছিনতাইকারী চক্র।

এবারের পূজা ও উৎসবে পাহারাদার নিয়োগ করে কর্তৃপক্ষ। বুধবার বিকেলে সাঁকা সিঁদুর পড়ে ছদ্মবেশে শ্রী শচী অঙ্গন ধামে প্রবেশ করে একদল মহিলা, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে ৬ জন নারীকে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে জানান তারা। খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেলিম হোসেন আটককৃত ৬ নারীকে থানায় নিয়ে আসেন। থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে আটককৃত ৬ নারী তাদের নাম ঠিকানা প্রকাশ করেন। পরে তাদের বিরুদ্ধে মন্দির কমিটির পক্ষ থেকে শেখর রঞ্জন দেব বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপ্যারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ সেলিম হোসেন জানান, গত ১৬ ফেব্রুয়ারি বিকাল পৌনে ৩টার দিকে ছদ্মবেশে একদম নারী শচী অঙ্গনে চুরি করতে যায়। এসময় মন্দির কর্তৃপক্ষ তাদেরকে আটক করলে আমরা থানায় নিয়ে আসি। পরবর্তীতে মন্দির পক্ষ থেকে শেখর রঞ্জন দেব বাদী হয়ে ৬ নারীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

বাহুবলে মন্দিরে ছদ্মবেশে চুরির অভিযোগে ৬ নারী আটক

আপডেট সময় ০৮:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২