হবিগঞ্জ ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

সাকিব বিষয়ে পাপনের কলকাতা যাওয়ার খবর গুনঞ্জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

ক্রিড়া প্রতিবেদকঃ-এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পাননি সাকিব আল হাসান। ২ কোটি রুপি ভিত্তি মূল্যে থাকা এই অলরাউন্ডারের নাম নিলামে দুইবার ওঠালেও তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি ১০ দলের কেউই। ভারতের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রায় শুরু থেকেই আছেন তিনি। আর ২০১১ সালের পর এবারই প্রথম নিলামে উঠেও জায়গা মিলল না কোন দলে। সাকিব ভক্তরা সঙ্গত কারণেই হতাশ! তার ওপর দেশের মাঠে বিপিএলে যখন তিনি ইতিহাস গড়ছেন, তখনই কি-না এমন অবমূল্যায়ন!

সকাল থেকেই খবরটা উড়ছে দেশের ক্রিকেটাঙ্গনে। বিশ্বাস আর অবিশ্বাসের একটা দোলাচল তো ছিলই, সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিচ্ছিল হাস্যরসও। কারণ এমনটা ক্রিকেট বিশ্বে হয়েছে কি-না সন্দেহ। একজন ক্রিকেটারের আইপিএলের দলে জায়গা না পাওয়া নিয়ে বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপের ইতিহাসে কোথাও নেই। এর মধ্যে দেশের একটি শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যখন জানায়-সাকিব ইস্যুতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলতে ভারত যাচ্ছেন নাজমুল হাসান পাপন, তখন না চমকে উপায় থাকে? এ ব্যাপারে কথা বলতে গিয়ে চমকালেন খোদ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও। খবরটি ভিত্তিহীন বলে জানালেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ

সাকিব বিষয়ে পাপনের কলকাতা যাওয়ার খবর গুনঞ্জন

আপডেট সময় ০৪:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২