হবিগঞ্জ ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের আলোচনা সভা ও সংবর্ধনা

যুক্তরাজ্যের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখতে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে এক উন্মুক্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (৭ জুন) দুপুর ১টায় লন্ডনের ক্যামডেন টাউনে অবস্থিত উডি চারকোল রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, কমিউনিটি নেতৃবৃন্দ ও সুধীজনরা অংশগ্রহণ করেন।

ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের সভাপতি সৈয়দ করিম (ছায়েম)-এর সভাপতিত্বে এবং রায়হান রেহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহ মিয়া। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের ক্ষুদে সদস্য ইয়াসিন ফুল দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এফএন ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ফাউন্ডার সদস্য ও সাবেক কাউন্সিলর রাহেল বক্স, ক্লাবের সহ-সভাপতি জরিফ আহমদ ও মনজুর হোসাইন। এছাড়া ক্লাবের সদস্য সামির আহমদ, জাওয়াদ তাহমিদ সামিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

স্বাগত বক্তব্যে সভাপতি সৈয়দ করিম ছায়েম অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণদের মধ্যে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলাকে জনপ্রিয় করে তোলা, খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ক্লাবের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক

তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের আলোচনা সভা ও সংবর্ধনা

আপডেট সময় ১০:২০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬