হবিগঞ্জ ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

  • ক্রিড়া ডেস্ক:
  • আপডেট সময় ১২:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

চলতি বিশ্বকাপ ফুটবল আর কলম্বিয়ান পপ কুইন শাকিরা এ যেন এক অবিচ্ছেদ্য সমীকরণ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে বসেছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসর।

আর সেই জমকালো মঞ্চে নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়কে সঙ্গে নিয়ে অফিশিয়াল অ্যান্থেম গেয়ে পুরো গ্যালারি মাতিয়েছেন শাকিরা। তবে কেবল মঞ্চের পারফরম্যান্সই নয়, মাঠের বাইরের এক চটুল কাণ্ড আর তাকে ঘিরে তৈরি হওয়া এক রহস্যময় বিতর্কে এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে এই গায়িকা।

উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা ও বার্না বয় তাদের অফিশিয়াল ট্র্যাক ‘দাই দাই’ পরিবেশন করেন। তবে পারফরম্যান্স শেষে ব্যাকস্টেজের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ ভাইরাল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পারফরম্যান্স শেষ হওয়ার পর শাকিরা ও তার নাচের দলকে যখন মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছিল, ঠিক তখনই সব প্রটোকল বা নিয়ম ভেঙে নিজের ভাই আন্তোনিও মেবারাকের সঙ্গে আচমকা নাচতে শুরু করেন শাকিরা।

শাকিরা তার ভাইয়ের সঙ্গে নাচছেন নিরাপত্তারক্ষীরা বারবার তাদের চলে যেতে বললেও, দুই ভাই-বোন যেন নিজেদের আনন্দের মাঝেই বুঁদ হয়ে ছিলেন। প্রিয় তারকার এমন স্বতঃস্ফূর্ত রূপ দেখে এক ভক্ত লিখেছেন, ‘বারানকিলার দুই সন্তান আসতেকার মাঠে নাচ উপভোগ করছেন.. এটাই খাঁটি শাকিরা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘হা হা হা, আমি তাকে ভালোবাসি! তিনি সবসময় নিজের মতো।’

এদিকে, উদ্বোধনী আসরে শাকিরার উপস্থিতি নিয়ে নেটপাড়ায় এক নতুন রহস্য ও বিতর্কের জন্ম হয়েছে। অনেকেরই দাবি, মাঠে যিনি পারফর্ম করেছেন তিনি আসলে শাকিরা নন, বরং তার কোনো ‘বডি ডাবল’ বা নকল রূপ ছিল। অনুষ্ঠানে নেয়ন-হলুদ রঙের মেশ আউটফিট, ম্যাচিং গ্লাভস, সাদা শর্টস এবং প্ল্যাটফর্ম স্নিকার্স পরা শাকিরার চোখ ঢাকা ছিল বড়সড় কালো সানগ্লাসে। আর এই ঢাকা লুকের কারণেই মূলত সন্দেহ দানা বাঁধে অনুরাগীদের মনে। এক নেটিজেন লিখেছেন, ‘আমি কি একা, যার মনে হচ্ছে উনি শাকিরা নন? তারা একজন নকল শাকিরাকে এনেছে।’

এই বিতর্ক আরও উস্কে দেয় ফক্স টিভির সরাসরি সম্প্রচার। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গ্রুপ ‘এ’-র উদ্বোধনী ম্যাচের আগে ফক্স টিভি উদ্বোধনী অনুষ্ঠানটি লাইভ দেখায়নি। তবে ‘টেলিমুন্ডো’ চ্যানেলটিতে শাকিরা ও বার্না বয়ের পারফরম্যান্স সরাসরি সম্প্রচার করা হয়। তবে ফক্স কেন এটি লাইভ দেখায়নি, তার কোনো স্পষ্ট কারণ এখনো জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

আপডেট সময় ১২:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬