হবিগঞ্জ ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

ব্রাজিলের জয়ে চুনারুঘাট পৌর শহরে ‘আফা-আফা’ স্লোগানে উত্তাল মাঝ রাত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়ে হবিগঞ্জের চুনারুঘাটে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ব্রাজিল সমর্থকরা।

আজ রবিবার রাত ১১টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। টানটান উত্তেজনার এই লড়াইয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিশ্চিত করে সেলেসাওরা। এই জয়ের মধ্য দিয়ে ব্রাজিল পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ব্রাজিল সমর্থকদের আনন্দমিছিল বের হয়। এ সময় সমর্থকদের মুখে মুখে ছিল ‘আফা-আফা’ স্লোগান। অনেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। আতশবাজি ফাটিয়ে, ঢাক-ঢোল বাজিয়ে এবং উল্লাসধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিশেষ করে পৌর শহর, রানীগাঁও, শানখলা, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ব্রাজিল সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় দলের জয় উদযাপনে রাত গভীর পর্যন্ত চলে আনন্দ-উচ্ছ্বাস।

সমর্থকদের ভাষ্য, ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্স তাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। তারা আশা করছেন, একই ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপের শিরোপা জিতবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

ব্রাজিলের জয়ে চুনারুঘাট পৌর শহরে ‘আফা-আফা’ স্লোগানে উত্তাল মাঝ রাত

আপডেট সময় ০১:৪৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬