হবিগঞ্জ ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার

নবীগঞ্জে যৌতুকের মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

নবীগঞ্জে যৌতুকের মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিনুর রহমান চৌধুরী ইমন (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। সোমবার (১৪ মার্চ) দুপুরে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার সোমেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়- ২০১৮ সালে নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা জোবায়ের আহাম্মদ চৌধুরীর ছেলে আমিনুর রহমান চৌধুরী ইমনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা হয়।

সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত পলাতক ইমনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেন। পরে আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন ইমন। ২০২১ সালে আপিলের রায়ের পূর্বের সাজা বহাল রাখেন উচ্চ আদালত। এরপর থেকে আত্মগোপনে চলে যান ইমন।

গত রবিবার (১৩ মার্চ) সকালে র‍্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের হুমায়ুন রশীদ চত্ত্বর সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকা থেকে পলাতক আসামী আমিনুর রহমান চৌধুরী ইমন (২৮) কে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত ইমনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নবীগঞ্জে যৌতুকের মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় ১২:১৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২