হবিগঞ্জ ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা Logo চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত Logo চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা Logo চুনারুঘাটে নিখোঁজ আব্দুল আলীকে অপহরণের অভিযোগ সংবাদ সম্মেলনে ছেলের দাবি, ‘বাবাকে উদ্ধার করুন’ Logo চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Logo হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন Logo চুনারুঘাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার Logo চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি

শিগগিরই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিনত হবে : কৃষিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যমুক্ত এবং ক্ষুধাযুক্ত সোনার বাংলা গড়তে কাজ করছি। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।

আজ শনিবার (১২ মার্চ) গাজীপুর সদর উপজেলার বহুরিয়াচালা এবং কোলতিয়া গ্রামে মৎস্য ও পোল্ট্রি খামার এবং বোরো ধান ক্ষেত পরিদর্শনকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু।

মন্ত্রী বলেন, আমরা মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সব কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছি, যাতে কৃষিকাজ লাভজনক হয়।

এনবিআর যেনো পোলট্রি, ফিস ও ডেইরিকে শিল্পখাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে, সে বিষয়ে কাজ চলছে বলেও এ সময় জানান তিনি।

পরিদর্শনকালে এফএওর ডিজি চাষিদের সঙ্গে কথা বলেন ও সমস্যার কথা শুনেন। বিজ্ঞানভিত্তিক চাষাবাদের জন্য প্রযুক্তিগত সহায়তা এবং বিদেশি সাহায্য আনার বিষয়ে এফএও সহায়তা করবে বলেও জানান তিনি।

নিজের ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণা করে ডিজি বলেন, আমার জন্ম চীনের গ্রামে। ছোটবেলায় আমিও এমনই একটি গ্রামে বেড়ে উঠেছি। আশা করি, আগামী ১০-১৫ বছরের মধ্যে বাংলাদেশ চীনের মতো উন্নত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা

শিগগিরই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিনত হবে : কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৫:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২