হবিগঞ্জ ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রায়হান মিয়া (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া উপজেলার মীরনগর গ্রামের কাউসার মিয়ার ছেলে।

স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানি করার সময় রায়হান মিয়াকে আটক করা হয়।

পরে বুধবার (৮ জুন) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে দ্রুত একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ঘটনার সত্যতা যাচাই করে পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারায় অপরাধীকে এই দণ্ডাদেশ প্রদান করেন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ইভটিজিং রোধে প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬