হবিগঞ্জে আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘আইএফআইসি মধুমাস উৎসব-২০২৬’ উপলক্ষে তিনটি উপশাখায় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১ জুলাই) ব্যাংকের হবিগঞ্জ শাখার তত্ত্বাবধানে আসামপাড়া বাজার, চুনারুঘাট ও অলিপুর হাইওয়ে উপশাখায় এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসির হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সুদীপ ব্যানার্জি। এ সময় সংশ্লিষ্ট উপশাখাগুলোর অফিসার ইন-চার্জ, ট্রানজেকশন সার্ভিস অফিসার এবং বিপুল সংখ্যক সম্মানিত গ্রাহক উপস্থিত ছিলেন। গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি উপশাখায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আইএফআইসি ব্যাংকের বিভিন্ন আমানত ও ঋণপণ্য, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা এবং গ্রাহকবান্ধব বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, গ্রাহকদের আরও উন্নত, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী গ্রাহকরা এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। তারা গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি : 

















