হবিগঞ্জ ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

টানা বৃষ্টিপাতে মাধবপুরে মহাসড়কসহ বিভিন্ন জায়গা প্লাবিত

মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডি’র প্রধান সড়ক প্লাবিত হয়েছে।

ট্রান্সকম কোম্পানির মেইন সড়ক ও তেমুনিয়া বিশ্বরোড থেকে চুনারুঘাটগামী সড়ক বর্তমানে পাহাড়ি ঢলের পানিতে ডুবে আছে। ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানির তোড়ে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

‎একইসাথে আন্দিউড়া ইউনিয়নের কয়েকটি এলাকা সহ শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর এলাকাও প্লাবিত হয়েছে।

‎স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কে নতুন নির্মাণকাজে অপরিকল্পিতভাবে মাটি ও বালি ফেলা হচ্ছে, ফলে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।

দ্রুত ব্যবস্থা না নিলে নাজিরপুর, তেমুনিয়া, শ্যামপুর, বিশ্বরোড ও আশপাশের জনবসতিপূর্ণ এলাকাগুলো চরম ঝুঁকিতে পড়বে।

‎স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও সমস্যার সমাধানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সংশ্লিষ্ট দফতরকে অবহিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

টানা বৃষ্টিপাতে মাধবপুরে মহাসড়কসহ বিভিন্ন জায়গা প্লাবিত

আপডেট সময় ১২:১৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫