হবিগঞ্জ ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল

হবিগঞ্জের চুনারুঘাটে এতিম শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ব্রাদার্স ইলেকট্রিক। আজ (১২ মার্চ) বৃহস্পতিবার চুনারুঘাট পৌরসভা এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চুনারুঘাট মাদ্রাসা মার্কেটের ব্যবসায়ী ও জামেয়া ইসলামীয়া শামসুল উলুম মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। এতিম শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক ভিন্নমাত্রা পায় এবং সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী সৈয়দ জহির আহমেদ বলেন, রমজান মাস হচ্ছে সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা নেওয়ার মাস। এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই ভাবনা থেকেই আমরা প্রতিবছর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুনারুঘাট মাদ্রাসা মার্কেটের ব্যবসায়ী এবং জামেয়া ইসলামীয়া শামসুল উলুম মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও শিক্ষার্থীরা আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোকিতহবিগঞ্জ/খ.আ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল

আপডেট সময় ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬