হবিগঞ্জ ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

চুনারুঘাট ছাত্রদলের সংবাদ সম্মেলন: বান্নিপার্কের মালিক মুক্তাদিরে ভিত্তিহীন সংবাদ প্রচারের নিন্দা ও প্রতিবাদ

চুনারুঘাটে রমজান মাসে দিনের বেলায় বান্নিপার্ক এন্ড রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় ছাত্রদলের নামে মিথ্যা সংবাদ প্রকাশের জেরে সংবাদ সম্মেলন করেছে চুনারুঘাট উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

গতকাল সোমবার রাত ১০ টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রবিবার দুপুর ২ টায় চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক ইমন ও তার সহপাঠীরা শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে বান্নিপার্কে কিছু ছেলেমেয়েকে প্রবেশ করতে দেখেন। সামাজিক দায়বদ্ধতা থেকে পবিত্র রমজান মাসে ছেলেমেয়েদের অবাধ মেলামেশার দৃশ্য আমাদের কাছে দৃষ্টিকটু হওয়ায় বিষয়টি পার্কের ম্যানেজার শংকর পালের কাছে জানালে, তিনি উপযুক্ত উত্তর না দিয়ে বিভিন্ন মহলে ফোন করা শুরু করেন।

ইমন জানান, পার্কের ভেতরে প্রবেশ করে তারা বেশ কয়েকজন ছেলেমেয়েকে আপত্তিকর অবস্থায় দেখতে পান, যা ফেসবুক লাইভের মাধ্যমে চুনারুঘাট ও হবিগঞ্জসহ দেশের হাজার হাজার মানুষ দেখতে পেয়েছেন। মুসলিম পরিবারের সন্তান হিসেবে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে তারা পার্ক কর্তৃপক্ষের এমন আচরণের প্রতিবাদ করেছেন।

তবে অভিযোগ, পার্কের মালিক উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষাণ মুক্তাদির চৌধুরী চুনারুঘাটের একটি নিউজ পোর্টাল ‘দৈনিক কালনেত্র’-এ ‘চুনারুঘাট বান্নিপার্ক এন্ড রেস্টুরেন্টে চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলা’ শিরোনামে একটি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করেছেন। উক্ত সংবাদের প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সংবাদ প্রচার করে ছাত্রদলের নাম জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ তোলা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্য ছাড়া কিছু নয়। তারা সাংবাদিকদের মাধ্যমে জনগণকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জানাতে আহ্বান করেছেন এবং প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেবার কথাও উল্লেখ করেছেন।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেছেন যে, সমাজের দর্পন হিসেবে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতিকে বিভ্রান্তি থেকে রক্ষা করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার

চুনারুঘাট ছাত্রদলের সংবাদ সম্মেলন: বান্নিপার্কের মালিক মুক্তাদিরে ভিত্তিহীন সংবাদ প্রচারের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় ১২:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬