হবিগঞ্জ ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

চুনারুঘাটের ইউএনও’র সাথে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৮৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর মতবিনিময় করেছেন উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ। গত বুধবার বিকালে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু। এতে প্রধান অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলার নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন। এতে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ অঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মানিক চন্দ্র দেব, মাওলানা এম মুখলিছুর রহমান, মোঃ আব্দুল আজিজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রতিটি কিন্ডারগার্টেনের পড়ালেখার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ছাত্রছাত্রীদের সাথে কোমল ব্যবহার করতে হবে যাতে তারা লেখাপড়ার প্রতি আগ্রহের সৃষ্টি হয়। উপজেলা শিক্ষা অফিসার বলেন, সরকারের সকল নিয়মনীতি অবশ্যই পালন করতে হবে। কোন অবস্থাতেই সরকারের সিদ্ধান্তের বাহিরে কাজ করা যাবে না। উল্লেখ্য যে, ২০০৭সাল থেকে চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন পরিচালিত হয়ে আসছে। ১২ ফেব্রæয়ারি মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চুকে সভাপতি ও অঞ্জন রায়কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে এসোসিয়শনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী

চুনারুঘাটের ইউএনও’র সাথে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময়

আপডেট সময় ১১:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২