হবিগঞ্জ ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত Logo চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Logo মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার সুমনের ‘ঈগলে’র কাছে নৌকার’ মাঝি মাহবুব আলীর পরাজয়

হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুরে ৪৩ বছর পর নৌকা ডুবছে। স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবার বিপুল ভোটের ব্যাবধানে নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীকে হারিয়েছেন। তিনি ইতিহাস সৃষ্টি করে জয় ছিনিয়ে নিয়েছেন।

চুনারুঘাট- মাধবপুরের ১৭৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ব্যারিস্টার সুমন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মাহবুব আলী ৬৯ হাজার ৫৪৩ভোট পেয়েছেন। ব্যারিস্টার সুমন ৯৯ হাজার ৫৫৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে চরমভাবে ভরাডুবি হয়েছে এডভোকেট মাহবুব আলীর।

ব্যারিস্টার সুমন চুনারুঘাটে ৯৭ হাজার ৭৯৫ ভোট এবং মাহববু আলী ২৪ হাজার ৮৯০ ভোট পান।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সোস্যাল মিডিয়ার আইকন ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় নানা সামাজিক কাজ করে আলোচনায় আসেন। চুনারুঘাটে ৪৯টি ব্রীজ করে সবার নজর কাড়েন। এছাড়া তিনি চুনারুঘাট ও মাধবপুরের সাধারণ মানুষের বিপদে এগিয়ে আসতেন। ঘর তৈরী করে এবং আর্থিক সহযোগিতার কারণেই তিনি মানুষের মন জয়ে করে দেন।

পাশাপাশি তিনি দুই উপজেলায় রাজশাহীর প্রায় ৩৫ হাজার আমের চারা বিতরণ করেন। এর বাইরে তিনি ফুটবল নিয়ে সারা দেশে আলোচিত ছিলেন। ফুটবল একাডেমি করে খেলোয়াড় তৈরি করে আলোচনায় আসেন। ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকাকে হারিয়ে বিজয়ী হন। এ বিজয়ের ফলে চুনারুঘাট-মাধবপুরে ৪৩ বছর পর নৌকা ডুবেছে।

রাতে প্রতিক্রিয়ায় তিনি চুনারুঘাট-মাধবপুরবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি এতো সম্মানি ছিলাম না,আপনারা আমাকে সম্মানি বানিয়েছেন। আমি আপনাদের সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।

এর আগে এডভোকেট মাহবুব আলী ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী হন। ৭ জানুয়ারির নির্বাচনে তিনি বিপুল ভোটে পরাহিত হলেন। ২০০৮, ২০০১, ১৯৯৬, ১৯৮৮, ১৯৮৬ ও ১৯৭৩ সালের নির্বাচনে এ আসনে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদ নৌকা প্রতীকে নির্বাচিত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত

ব্যারিস্টার সুমনের ‘ঈগলে’র কাছে নৌকার’ মাঝি মাহবুব আলীর পরাজয়

আপডেট সময় ০১:১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪