হবিগঞ্জ ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস

মাজারের দান বাক্সের টাকা চুরি, আটক ১

  • মোঃ এরশাদ আলী :
  • আপডেট সময় ০৮:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে দক্ষিন সুরমা হযরত শাহ চাঁন মিয়া চৌধুরী (রঃ) এর মাজার শরীফের দান বাক্সের টাকা চুরির হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, টাকা চুরির ঘটনার দিন ভোরে মাজারের দান বাক্সের আশেপাশে কয়েক জন লোকের চলাফেরা করতে দেখে তাদের চলাফেরা সন্দেহজনক হয়।

ঘটনার দিন বিকেলে স্থানীয় কয়েকজন দানবাক্সের তালা দেখে তাদের মনে সন্দেহ জাগে, তখন তারা মাজারের দায়িত্বে থাকা ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরীকে খবর দেন। পরে এলাকার লোকজনের খবর পেয়ে পারভেজ হোসেন চৌধুরী উক্ত এলাকার কয়েকজন গণ্যমান্য মুরুব্বী নিয়ে এসে দেখেন দান বাক্সের তালা সম্পূর্ণ নতুন কে বা কারা পুরাতন তালা পরিবর্তন করে নতুন তালা ঝুলিয়ে রেখেছে।

দক্ষিন সুরমা হযরত শাহ চাঁন মিয়া চৌধুরী (রঃ) এর মাজার শরীফের ওয়াকফ্ কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান পারভেজ চোধুরী জানান, মাজারের বিভিন্ন বিষয়ে এলাকার কয়েকজনের সাথে ঝামেলা এবং মামলা মোকদ্দমা চলার কারণে দানবাক্সের তালা প্রায় সাত-আট মাস ধরে খোলা হয়নি, এলাকার লোকজন আমাকে খবর দিলে আমি উক্ত এলাকার কয়েকজন মুরুব্বি ও গণ্যমান্য লোক নিয়ে এসে দেখি কে বা কারা যেন মাজারের তালা পরিবর্তন করে ফেলেছে।

তিনি আরো জানান এই বিষয়ে মাধবপুর থানা একটি মামলা দায়ের করা হয়েছে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই অনিক চন্দ্র জানান ঘটনার দিন রাতে আনুমানিক রাত ২টার দিকে ফুল মিয়ার ছেলে নুর আলম কে নগদ ১৬৫০০ টাকা সহ গ্রেফতার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন

মাজারের দান বাক্সের টাকা চুরি, আটক ১

আপডেট সময় ০৮:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩