হবিগঞ্জ ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি

মাধবপুরে মানসিক ভারসাম্যহীন এক বাবার লাঠির আঘাতে ছেলে নিহত

  • মোঃ এরশাদ আলীঃ
  • আপডেট সময় ০৯:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পুর্ব ইটাখোলা গ্রামে পিতার লাঠির আঘাতে পুত্র নিহত হয়েছে। আজ (৩০ এপ্রিল) রবিবার বিকাল ৪ টায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া গ্রামের জাহান মিয়া তার পুত্র রায়হানকে (১২) আজ বিকালে আকস্মিকভাবে লাঠি দিয়ে মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করলে রায়হান গুরুতর আহত হয়।

গুরুতর আহত অবস্থায় রায়হানকে প্রতিবেশী ইসন মিয়া মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ইসন মিয়া রায়হানকে হাসপাতাল থেকে নিয়ে রওয়ানা দিলে পথিমধ্যেই রায়হান মৃত্যুবরণ করে।রায়হানের মা নোয়াপাড়ার একটি কারখানায় চাকুরী করেন এবং ঘটনার সময় কর্মস্থলে ডিউটিতে ছিলেন।ইসন মিয়া জানায়,রায়হানের পিতা জাহান মিয়ার মানসিক সমস্যা আছে।স্থানীয় লোকজন জাহান মিয়াকে আটক করে রেখেছে।

নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল পুর্ব ইটাখোলায় পিতার লাঠির আঘাতে পুত্র নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান,জাহান মিয়াকে আটক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

মাধবপুরে মানসিক ভারসাম্যহীন এক বাবার লাঠির আঘাতে ছেলে নিহত

আপডেট সময় ০৯:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩