হবিগঞ্জ ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় ১ যুবক নিহত

বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও প্রায় ২০ জন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। আজ শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কুশিয়ারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বার আজম আলী ও কাছম আলীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে বিরোধ চলেছে।

এর জেরে তাদের মধ্যে একাধিকবার হামলা সংঘর্ষ হয়েছে। সালিশ বৈঠকও হয়েছে। শনিবার বিকেলেও তাদের বিরোধ মিমাংসায় সালিশ বৈঠক বসে। তখন গ্রামের সম্পত্তির আয়ের হিসাব নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।

এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে শীষ আলী মেম্বারের ভাতিজা মৃত ধলাই মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৫) ঘটনাস্থলেই মারা যান।

সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রাম্য আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। ৬ জনকে আটক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় ১ যুবক নিহত

আপডেট সময় ১২:৪৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩