হবিগঞ্জ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া

শায়েস্তাগঞ্জে গ্রামে পূর্বশত্রুতার জের ধরে মারধরের ঘটনার মামলায় ১ বছর ১০ মাসের সাজা দিয়েছেন আদালত

শায়েস্তাগঞ্জে কদমতলী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বাদীকে মারধরের ঘটনার মামলায় ৫ বছর পর আসামী দুলাল মিয়াকে ১ বছর ১০ মাসের সাজা দিয়েছেন আদালত। এসময় এই মামলায় দুই আসামীকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। 

গতকাল (১৬ মার্চ) বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ জাকির হোসেন এই রায় দেন। এসময় উক্ত মামলার তিন আসামী আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামী দুলাল মিয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ জুন পূর্বশত্রুতার জের ধরে কদমতলী গ্রামের আবু মিয়ার কন্যা সুফিয়া খাতুনকে লোহার রড দিয়ে মারধর করে একই গ্রামের আব্দুল জলিল ওরফে কাজী মিয়ার পুত্র দুলাল মিয়া, মতিন মিয়া ও রেজ্জাক মিয়া।

এতে সুফিয়া খাতুন বাম পায়ে মারাত্মক জখম হয়। এঘটনায় সুফিয়া খাতুন বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং জিআর ৪৭/২০১৮।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট তাজ উদ্দিন সুফী বিষয়টি নিশ্চিত করেন। মামলার বাদী সুফিয়া খাতুন বলেন, এই রায়ে আমি খুশি তবে একই মামলার দুই আসামী খালাস পেয়ে মামলা উঠানোর জন্য আমাকে হুকমি ধামদি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

শায়েস্তাগঞ্জে গ্রামে পূর্বশত্রুতার জের ধরে মারধরের ঘটনার মামলায় ১ বছর ১০ মাসের সাজা দিয়েছেন আদালত

আপডেট সময় ১০:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩