হবিগঞ্জ ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ Logo চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন Logo চুনারুঘাটের কাজিরখিল বাজারে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন Logo চুনারুঘাটে যাত্রা শুরু করল সিগনেচার ক্যাফে এন্ড বিস্ট্রোর নতুন স্ন্যাকস কর্নার Logo স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে চ্যাম্পিয়ন ডিসিপি হাই স্কুল, ৪১ প্রতিষ্ঠানের অনুপস্থিতিতে ইউএনও’র ক্ষোভ Logo আইসিবিএস চালু উপলক্ষে ৫ দিন বিদ্যুৎ বিল গ্রহণ বন্ধ থাকবে Logo বাহুবলের পর্যটন উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা অবৈধ বালু উত্তোলন Logo বরিশালের যুবক হবিগঞ্জে ক্যান্সার রোগীর পরিচয়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ
সরকারের ইমপোর্ট পারমিট বন্ধ, এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা।

আজ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ!

  • ডেস্ক নিউজ
  • আপডেট সময় ১২:৩১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি। এর মূল কারণ সরকার ইমপোর্ট পারমিট না দেওয়ায় পেঁয়াজ আমদানি বন্ধ হবে।সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা।

এদিকে, আমদানির শেষ দিন ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে ১০০-১১০ ট্রাক পেঁয়াজ আমদানির কথা রয়েছে। ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্যালয়ের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান জানান, ব্যবসায়ীরা বন্দর দিয়ে এসআরও (স্ট্যাটুটারি রুলস অ্যান্ড অর্ডার) এর মাধ্যমে পেঁয়াজ আমদানি করতো।

তবে সেটা ১৫ মার্চের পর আর থাকছে না। এখন ব্যবসায়ীরা যদি নিদৃষ্ট ডকুমেন্ট জোগাড় করে পেঁয়াজ আমদানি করতে চায় করতে পারবে।

ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, প্রতি বছর পেঁয়াজ আমদানির জন্য সরকারের মার্চের ১৫ তারিখ পর্যন্ত আইপি (ইমপোর্ট পারমিট) মেয়াদ থাকে। আজকের পর থেকে সেই মেয়াদ না থাকায় ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে পারবেন না। সরকার নতুন করে আইপি দিলে তারপর আমদানি করা যাবে।

ভোমরা স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, সরকার ইমপোর্ট পারমিট না দেওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে।

তিনি আরও জানান, দেশীয় পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে সেই কথা বিবেচনা করে ও দেশের কৃষকদের পেঁয়াজের বাজার মূল্য সঠিক পাওয়ার জন্য ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে দেশীয় কৃষকরা তাদের চাষকৃত পেঁয়াজের সঠিক মূল্য পাবেন। সরকারের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

সরকারের ইমপোর্ট পারমিট বন্ধ, এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা।

আজ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ!

আপডেট সময় ১২:৩১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩