হবিগঞ্জ ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ Logo সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের টাকা আত্মসাতের অভিযোগে ২ কর্মচারী বরখাস্ত

  • সহিবুর রহমানঃ
  • আপডেট সময় ০৭:৫৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ বৃন্দাবন সরকারি কলেজের টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাধারণ প্রশাসন) শাখার বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। সাময়িক বরখাস্ত হওয়া কলেজের দুই কর্মচারী হলেন প্রধান সহকারী শাহ মো. আবদুল বশির ও ক্যাশিয়ার বাবুল মিয়া।

বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদুল হাসান আজকের পত্রিকাকে জানান, অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী আবদুল বশির ও বাবুল মিয়ার বরখাস্তের আদেশ কার্যকর হবে ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি থেকে। এ বিষয়ে ২০১৯ সালের প্রথম দিকে দুদক তদন্ত শুরু করে। পরে সংস্থাটির পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ বিজিত ভট্টাচার্য্য, প্রধান সহকারী শাহ মো. আবদুল বশির ও ক্যাশিয়ার বাবুল মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে। এর পরিপ্রেক্ষিতে কলেজের সেই সময়ের অধ্যক্ষ বিজিত ভট্টাচার্য্যকে বরখাস্ত করা হয়। মামলাটি বর্তমানে সিলেট বিশেষ জজ আদালতে বিচারাধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের টাকা আত্মসাতের অভিযোগে ২ কর্মচারী বরখাস্ত

আপডেট সময় ০৭:৫৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩