হবিগঞ্জ ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার

মাধবপুরে এক স্কুল ছাত্রীকে বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ : মামলা দায়ের

মাধবপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর বন্ধুর বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা আজ শুক্রবার (১৩জানুয়ারি) সকালে মাধবপুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

ভুক্তভোগীর মা জানান, গত রোববার সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে প্রবাসী বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিল ওই স্কুলছাত্রী। এ সময় উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত নজু মিয়া খাঁনের ছেলে মো. এমরান মিয়াসহ অজ্ঞাত ২-৩ জন তাকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

পরে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় এক বন্ধুর বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করে। গত বুধবার রাতে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী কৌশলে পালিয়ে আসে।

পরে স্কুলছাত্রীকে স্থানীয় ইউপি সদস্য দেখতে পেয়ে তার মায়ের কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় তার মা শুক্রবার সকালে মাধবপুর থানায় এমরান মিয়াসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মাধবপুর থানার এসআই মানিক সাহা বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি নিতে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হবে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুর রাজ্জাক জানান এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

মাধবপুরে এক স্কুল ছাত্রীকে বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ : মামলা দায়ের

আপডেট সময় ০৬:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩