হবিগঞ্জ ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাটে প্রবাস থেকে কফিনবন্দী হয়ে দেশে ফিরল পরিবারের একমাত্র উপার্জনকারী সন্তান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

চুনারুঘাটে  সৌদি প্রবাসী  সোহাগ তালুকদারের লাশ দেশে আনায় হয়েছে দীর্ঘ ২৬ দিন পর। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দর থেকে মরদেহ বুঝে নেন নিহতের পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (২ডিসেম্বর) দুুপুর ২টায় চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে সোহাগের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে  লাশ দাফন করা হয়। বিভিন্ন জটিলতা মিটিয়ে ২৬দিন পর দেশে পাঠানো হল সৌদিআরবের দুমাত আল জান্দাল শহরে দুর্ঘটনায় নিহত হওয়া প্রবাসী সোহাগ তালুকদারের মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর। নিহত সোহাগ তালুকদার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের শিংপাড়া গ্রামের নুরাজ মিয়া তালুকদারের ছেলে।

সোহাগের চাচাত ভাই আজাদ তালুকদার জানান, ৫বছর পূর্বে পরিবারের হাল ধরতে সৌদিআরবে পাড়ি জমায় সোহাগ। গত ৫ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করে।টাকা জমা দিতে বিলম্ব হওয়া ও বিভিন্ন জটিলতায় এতোদিন সোহাগের মরদেহ দেশে আনা যায়নি। সবশেষে সৌদিআরবে বসবাসরত বাংলাদেশিদের বিশেষ সহযোগিতায় মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে।

এদিকে পরিবারের একমাত্র উপার্জকারী সন্তান সোহাগকে হারিয়ে স্বনজরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাটে প্রবাস থেকে কফিনবন্দী হয়ে দেশে ফিরল পরিবারের একমাত্র উপার্জনকারী সন্তান

আপডেট সময় ১১:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২