হবিগঞ্জ ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি

খোয়াই নদীর রেলওয়ের ব্রিজ থেকে ভারতীয় এক ব্যক্তির লাশ উদ্ধার

শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর রেলওয়ের ব্রিজ এর কাছ থেকে ভারতীয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আজ রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে উপজেলার খোয়াই নদীর রেলওয়ে ব্রিজ এর কাছ থেকে উদ্ধার হওয়া মরদেহ ভারতীয় নাগরিকের বলে দাবি করেছে পুলিশ।
নিহত ব্যক্তির পকেটে পাওয়া নাগরিক সনদ ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম দ্বিজরাজ ঘোষ। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের পশ্চিম জাম্বুরা এলাকার রাসিক ঘোষের ছেলে।
পুলিশের ধারণা, কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। এর আগে, খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের পিলারের কাছে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল।
শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোরশেদ আলম বলেন, ‘খোয়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পকেটে ভারতীয় নাগরিক সনদ ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খোয়াই নদীর রেলওয়ের ব্রিজ থেকে ভারতীয় এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২