হবিগঞ্জ ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

সলিলোকুই : এসএম রাজু আহমেদ, এএসপি

সলিলোকুই

অতঃপর সব শেষ হয়ে গেল…
পাখিরা সব সূর্য-স্নানে ক্লান্ত হয়ে
ফিরে যায় নীড়ে,
হুক্কা হুয়া রবে মহা শোরগোল পড়েছে বনে
মহাতেজী রবিকর জীবন বিলিয়েছে আঁধারে।
গোধূলির রাঙা ধূলোয়
সায়াহ্ন হাজির দরজার আড়ালে।
আবার অপেক্ষা নতুন ভোরের…
আবার অপেক্ষা নতুন সূর্যের।।

ঘোর লাগা চোখে
এলোমেলো লাগে সব,
দন্তহীন হাসিতেও মুক্ত ঝরে।

ঘোর লাগা চোখে
এলোমেলো লাগে সব,
কুঞ্চিত ভ্রুও প্রেমভরে ডাকে।

অতঃপর সব শেষ হয়ে যায়…
তুমুল ঝড়ে উপড়ে যায় সকল বৃক্ষরাজি,
প্রবল প্লাবনে ভেসে যায় আমি, তুমি, আমরা।
মহাপরাক্রম তলোয়ার আজ ভেঙে খানখান।
আবার অপেক্ষা কাঞ্চনজঙ্ঘার
আবার অপেক্ষা নতুন ঊষার….

লেখক

এসএম রাজু আহমেদ

অতিরিক্ত পুলিশ সুপার

খুলনা জেলা পুলিশ।

০৫/০৪/২০২২ খ্রিঃ
খুলনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

সলিলোকুই : এসএম রাজু আহমেদ, এএসপি

আপডেট সময় ১২:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

সলিলোকুই

অতঃপর সব শেষ হয়ে গেল…
পাখিরা সব সূর্য-স্নানে ক্লান্ত হয়ে
ফিরে যায় নীড়ে,
হুক্কা হুয়া রবে মহা শোরগোল পড়েছে বনে
মহাতেজী রবিকর জীবন বিলিয়েছে আঁধারে।
গোধূলির রাঙা ধূলোয়
সায়াহ্ন হাজির দরজার আড়ালে।
আবার অপেক্ষা নতুন ভোরের…
আবার অপেক্ষা নতুন সূর্যের।।

ঘোর লাগা চোখে
এলোমেলো লাগে সব,
দন্তহীন হাসিতেও মুক্ত ঝরে।

ঘোর লাগা চোখে
এলোমেলো লাগে সব,
কুঞ্চিত ভ্রুও প্রেমভরে ডাকে।

অতঃপর সব শেষ হয়ে যায়…
তুমুল ঝড়ে উপড়ে যায় সকল বৃক্ষরাজি,
প্রবল প্লাবনে ভেসে যায় আমি, তুমি, আমরা।
মহাপরাক্রম তলোয়ার আজ ভেঙে খানখান।
আবার অপেক্ষা কাঞ্চনজঙ্ঘার
আবার অপেক্ষা নতুন ঊষার….

লেখক

এসএম রাজু আহমেদ

অতিরিক্ত পুলিশ সুপার

খুলনা জেলা পুলিশ।

০৫/০৪/২০২২ খ্রিঃ
খুলনা।