হবিগঞ্জ ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

হবিগঞ্জে সদরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু .

হবিগঞ্জের সদরে সেচে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুখলেছ মিয়া (৩০) নামের এক যুবক মারা গেছে।

আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে সদর উপজেলার শৈলজুড়া হাওরে এ ঘটনা ঘটে। নিহত মুখলেছ ওই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুখলেছ মিয়া মোটরচালিত পানির পাম্প দিয়ে কৃষকদের জমিতে সেচ দিয়ে আসছিলেন। দুপুরে মোটর চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক ডা. মোল্লা আবিদুর রেজা তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মো. হামিদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

হবিগঞ্জে সদরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু .

আপডেট সময় ০৭:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২