হবিগঞ্জ ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি

পাঞ্জাবি অনলাইনে কিনলেই সাথে পাচ্ছেন ফ্রি সয়াবিন তেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ৩৯৭ বার পড়া হয়েছে

বর্তমানে সয়াবিন তেলের দাম আগের চেয়ে অনেক বেশি। দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেশ কিছু দিন ধরে বেড়েছে। সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এরই মেধ্য ক্রেতাদের অকৃষ্ট করতে নানা ধরনের কৌশল অবলম্বন করছেন ব্যবসায়ীরা।

এবার কিশোরগঞ্জে সিন্ধু ফ্যাশন নামের একটি অনলাইন শপ এমনই অফার নিয়ে এসেছে। এ অনলাইন শপ তাদের প্রথম ১০ ক্রেতাকে বিনামূল্যে সয়াবিন তেল দেবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যা রীতিমতো ভাইরাল।

রোববার (১৩ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের মুক্তমঞ্চে সিন্ধু ফ্যাশন তাদের প্রথম ক্রেতাকে পাঞ্জাবির সঙ্গে এক লিটার সয়াবিন তেল উপহার দেয়।

সিন্ধু ফ্যাশন তার উদ্বোধনী যাত্রা উপলক্ষে স্টকে থাকা পাঞ্জাবির ওপর ব্যতিক্রমী এ অফার দিচ্ছে। পাঞ্জাবি কিনলেই উপহার হিসেবে দেওয়া হবে এক লিটার সয়াবিন তেল। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এই আয়োজন।

পাঞ্জাবি ক্রেতা নাহিদ হাসান ঢাকা পোস্টকে বলেন, সিন্ধু ফ্যানের ব্যতিক্রমী এই অফার দেখে তাদের ফেসবুক পেজে ৬৮০ টাকায় পাঞ্জাবি অর্ডার করেছিলাম। পরে রোববার সিন্ধু ফ্যাশনের মালিক কিশোরগঞ্জ মুক্তমঞ্চে জনসম্মুখে পাঞ্জাবির সঙ্গে এক লিটার সয়াবিন তেল তুলে দেন।

প্রতিষ্ঠানটির মালিক শরীফ আহাম্মেদ ঢাকা পোস্টকে জানান, অনেক সময়ই বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়। তাই আমাদের প্রতিষ্ঠানও এই ব্যতিক্রমী অফার নিয়ে এসেছে। কারণ বর্তমানে বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। নিত্য প্রয়োজনীয় এ দ্রব্যটি কেনা দুরূহ হয়ে উঠছে। আমাদের এ অফার গ্রাহকদের কাজে দেবে। আমাদেরও বিক্রি বাড়বে। তাই আমাদের প্রতিষ্ঠানের যাত্রা উপলক্ষে এমন অফার দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে

পাঞ্জাবি অনলাইনে কিনলেই সাথে পাচ্ছেন ফ্রি সয়াবিন তেল

আপডেট সময় ১০:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২