হবিগঞ্জ ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

ক্লাস শুরুর ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

বেশ দিন ধরে করোনার কারনে স্কুল কলেজ বন্ধ ছিল। বর্তমানে কিছুটা করোনার প্রভাব কমেছে। তাই করোনা ভাইরাসের রেশ কাটিয়ে উঠে স্বশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। তবে এখনও পুরোদমে ক্লাস শুরু হয়নি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। এরই মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানালেন, এখন থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। শুক্রবার (১১ মার্চ) সকালে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ‘ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এখন পুরোদমে ক্লাস শুরু হচ্ছে। কোথায় কতটুকু গ্যাপ রয়েছে আমরা সেগুলো খতিয়ে দেখছি। গ্যাপ শনাক্ত শেষে আগের ক্লাসে যতটুকু গ্যাপ রয়েছে নতুন ক্লাসে উঠলেও তাদের পুনরায় আগের কিছু ক্লাস করাবো। ডা. দীপু মনি বলেন, মহামারী করোনাকালে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীদের শিক্ষায় গ্যাপ হয়েছে। এই গ্যাপ পুষিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, যারা এবার এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, তাদের আগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি গ্যাপ অনুযায়ী পুষিয়ে নেবে। সেক্ষেত্রে অন্তত প্রথম কয়েক সপ্তাহ বিশ্ববিদ্যালয়গুলোই উদ্যোগ নিয়ে তাদেরকে অতিরিক্ত ক্লাস করাবে বলে আশা করি।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

ক্লাস শুরুর ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

আপডেট সময় ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২