হবিগঞ্জ ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ

দেশে করোনা ভাইরাসে আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৮

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ৫৮৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৭ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৬৮ জন। শনিবার (০৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৬টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৪১৪টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৪৬৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ছয় হাজার ৮০৯টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৫২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে সাতজন পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন। মৃত ১৩ জনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।

এতে আরও বলা হয়, মৃত ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের একজন, বরিশাল বিভাগের দুইজন, রংপুর বিভগের একজন এবং ময়মনসিংহ বিভাগের এক জন মারা গেছেন। মৃত ১৩ জনের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা যান।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৯৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪২ হাজার ৩১৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ এক হাজার ৮৩৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪০ হাজার ৪৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

দেশে করোনা ভাইরাসে আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৮

আপডেট সময় ১২:১৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২